চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানভিরের ঘূর্ণি-ম্যাজিক চলছেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে আয়ারল্যান্ড ‘এ’কে ১৫১ রানে থামিয়ে দিয়েছিলেন তানভির ইসলাম। দ্বিতীয় ইনিংসের শুরুতেও ওঠেন জ্বলে। সফরকারীরা যখন তৃতীয় দিনে খানিকটা প্রতিরোধ গড়ে বসেছিল, আবারও ত্রাতা এ বাঁহাতি স্পিনার।

দ্বিতীয় দিনের শেষ বিকেলের সঙ্গে আরও ২টি উইকেট নিয়ে আইরিশদের হারানো ৭ উইকেটের মধ্যে ৫টিই তানভিরের দখলে।

রোববার এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১১৯ রান তুলেছে আয়ারল্যান্ড। এখনও ৪৩ রানে পিছিয়ে তারা।

আয়ারল্যান্ড উলভস’র বিপক্ষে সিরিজে একমাত্র চার দিনের ম্যাচে দারুণ খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার প্রথমদিনে আইরিশদের ১৫১ রানে গুটিয়ে দেয় সাইফ হাসানের সতীর্থরা।

পরে ব্যাটে নেমে ১ উইকেট হারিয়ে স্বাগতিকরা ৮১ রানে দিন শেষ করে। শনিবার প্রথম ইনিংসে ৩১৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ইয়াসির আলি রাব্বির ৯২ রানের ইনিংসে ভর করে তিনশর পথ পাড়ি দেয়।

অধিনায়ক সাইফের ব্যাটে আসে ৪৯ রান। এছাড়া মাহমুদুল হাসান জয় ৪২, তানজিদ হাসান তামিম ৪১ ও তৌহিদ হৃদয় ৩৬ রান করেন।

Reneta

১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা আইরিশরা ৪ উইকেটে ৩৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল। তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি আকবর-হৃদয়দের সামনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরআয়ারল্যান্ড উলভসতানজিদতানভিরবাংলাদেশ ইমার্জিং দললিড স্পোর্টসসাইফ
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT