তানজানিয়ার পেম্বা দ্বীপে নির্মিত হয়েছে পানির নিচে হোটেল।
মানটা রিসোর্ট নামের পুরো হোটেল ঘিরে রয়েছে গ্লাস দিয়ে তৈরি জানালা। এর মাধ্যমে দেখা যাবে সমুদ্রের তলদেশের বিভিন্ন মাছ আর জলজ প্রাণীদের।
হোটেলে খাবার সরবরাহ করা হয় রিসোর্টের সমুদ্রতটের অংশ থেকে। এই হোটেলে থাকতে হলে প্রতি রাতে ১ লাখ ২০ হাজার টাকা গুণতে হবে।
প্রবাল প্রাচীরকে ঘিরে গড়ে তোলা এই পানির নিচের হোটেল সমুদ্রের নিচের পরিবেশের কোনো ক্ষতি করবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসার্ভেশন অব নেচার।










