চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাজিন যখন সাংবাদিক ছিলেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ২২, মে ২০১৮
বিনোদন
A A
তাজিন আহমেদ

শুধু অভিনেত্রী হিসেবেই নয়, সাংবাদিক হিসেবেও সমানভাবে নিজের মেধার স্বাক্ষর রেখেছিলেন অভিনেত্রী তাজিন আহমেদ।

সাংবাদিকতার জীবনে তাকে সঙ্গে পেয়েছেন বেশ কিছু গণমাধ্যমকর্মী। কেমন ছিলো অভিনেত্রী তাজিন আহমেদের সাংবাদিক জীবন? তাজিন আহমেদের মৃত্যুর পরে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন সংবাদকর্মীরা।

ডিবিসি নিউজের এডিটর জায়েদুল আহসান পিন্টু চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি তার খুব ছোট বয়সে তাকে দেখেছিলাম সাংবাদিকতায়। সেই সময়ে একজনের মধ্যে যে প্রাণোদ্যম আর আগ্রহ থাকে, তার পুরোটাই তার মধ্যে ছিল। তখন তার বয়স ছিলো ২০ বা ২২। এরপর বড় হলো, অভিনয়ে এলো, উপস্থাপনায় এলো।

‘সঞ্জীব চৌধুরীর পাতায় সে কাজ করতো। প্রাণচঞ্চল তাজিন ফিচারে কাজ করলেও মাঝে মাঝে আগ্রহ দেখাতো হার্ড রিপোর্টিং নিয়েও,’ বলে জানান জায়েদুল আহসান।

এটিএন বাংলার চিফ এক্সিকিউটিভ এডিটর জ. ই. মামুন ফেসবুকে লিখেছেন: তাজিন আমার একসময়ের সহকর্মী, প্রিয় ছোট বোন। নব্বই এর দশকের মাঝামাঝি আমরা যখন ভোরের কাগজের রিপোর্টার, তাজিনরা তখন আরেক অকালপ্রয়াত বন্ধু, শিল্পী সঞ্জীব চৌধুরীর সাথে ফিচারে কাজ করতো। তারপর একসময় তাজিন অভিনয় শুরু করে, তারকা খ্যাতি পায়। মাঝে মাঝে দেখা হলে সেই ভোরের কাগজের আমলের মতোই মায়াবী আবদার করত, আমার চোখেও ওকে সেই কলেজ পড়ুয়া ফিচার লেখকই মনে হতো।

‘কিন্তু এমন অসময়ে সবাইকে ছেড়ে ও চলে যাবে, ভাবতেই পারছি না, মানতেও পারছি না। এটা কি হলো তাজিন?’

Reneta

ফেসবুকেই এক পোস্টে এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন লিখেছেন: অভিনেত্রী হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন। বিভিন্ন স্কুলে গিয়ে ‘টিফিনের ফাঁকে’ নামে একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন, যেটি এনটিভিতে প্রচার হতো। তবে এত সেলিব্রেটি হওয়ার আগে তাজিন আহমেদ আমাদের সহকর্মী ছিলেন।

ভোরের কাগজের সময়ের কথা উল্লেখ করে প্রভাষ আমিন বলেন, ভোরের কাগজের বাংলা মোটরের অফিসের চারতলায় সঞ্জীব চৌধুরীর নেতৃত্বে যে কচিকাঁচার মেলা বসতো, যারা মাতিয়ে রাখতো আমাদের অফিস, তাজিন তাদেরই একজন। ভোরের কাগজের পর প্রথম আলোতেও ছিল তার প্রাণবন্ত উপস্থিতি। তারপর অভিনয়-উপস্থাপনার ঝলমলে জগত।

‘সব এখন অতীত। তাজিন এখন দূর আকাশের তারা।’

ডিবিসি নিউজের সম্পাদক এবং তাজিন আহমেদের সেই সময়ের সহকর্মী নবনীতা চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, সঞ্জীব চৌধুরীর অধীনে ফিচার পাতায় কাজ করতাম।  তাজিন আপাও কাজ করতেন সেখানে। আমার সঙ্গে খুবই হৃদ্যতা ছিলো। সঞ্জীব চৌধুরীর কাছেই কাজ শিখেছেন তিনি। তাজিন আপা পড়াশোনাও করেছেন সাংবাদিকতায়। খুবই উৎসাহী একটি মেয়ে ছিলেন তিনি। ছিলেন প্রচণ্ড হাসিখুশি মেয়ে। পুরো অফিসটা সবসময় মাতিয়ে রাখতেন তিনি। লিখতেনও খুব ভালো।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উত্তরার বাসাতে হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে থেকে বিকাল চারটা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহু গুণের এই টিভি অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাজিন আহমেদলিড নিউজ
শেয়ারTweetPin3

সর্বশেষ

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

নিরাপত্তার জন্য পোষা কুকুরই ডেকে আনল আইনি বিপর্যয়!

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT