আন্তর্জাতিক

তাইওয়ানে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সাই ইং ওয়েন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সাই ইং ওয়েন, হাসিমুখে জনসম্মুখে উপস্থিত, পেছনে সবুজ ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

তাইওয়ানে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাই ইং ওয়েন।

দেশটির নির্বাচন কমিশন সূত্রে রয়টার্স জানায়, সাইয়ের দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) ৫৭.১ শতাংশ ভোট পেয়েছে। সাই মোট পেয়েছেন ৮১ লাখ ৭০ হাজার ২৩১ ভোট, যা বিরোধী দলের চেয়ে ২৬ লাখ ৪৮ হাজার ১১২ ভোট বেশি।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ও প্রধান বিরোধী দল হান কুও ইউয়ের দল কেএমটি পেয়েছে ৫৫ লাখ ২২ হাজার ১১৯ টি ভোট (৩৮.৬%)।

সাই ইং ওয়েন চীনবিরোধী পক্ষ হিসেবে পরিচিত। সাই তার ওয়েবসাইটে জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদেও তিনি দেশ শাসনে তার চলমান কলাকৌশলই ধরে রাখবেন। অর্থাৎ তাইওয়ানের আপাত স্বাধীনতার সঙ্গে সমঝোতা করতে রাজি নন তিনি।

দ্বীপরাষ্ট্র তাইওয়ান স্বাধীনতা ঘোষণার চেষ্টা করলে জোর করে হলেও অঞ্চলটিকে নিজেদের করে নেয়ার হুমকি দিয়ে রেখেছে বেইজিং। বিজয়ী ভাষণে সাই চীনকে তার হুমকি প্রত্যাহার করে নিতে বলেছেন।

জয়ের পরই সাইকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বিষয়:চীন-তাইওয়ান তাইওয়ান তাইওয়ান-নারী প্রেসিডেন্ট তাইওয়ানের নির্বাচন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…