চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ ক্রীড়া সাংবাদিক অর্ণবের আকস্মিক মৃত্যু, বিসিবির শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক অর্ণব মজুমদার দীপায়ন (২৭) মারা গেছেন। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার দুপুরে পেটে ব্যথা হচ্ছে মনে করে উত্তরখানে তার বাসার পাশের একটি ফার্মেসিতে ঔষধ কিনতে গিয়ে জ্ঞান হারান অর্ণব। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান এ তরুণ ক্রীড়া সাংবাদিক। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

দেশের ক্রিকেট বিটে নিয়মিত কাজ করতেন অর্ণব। তার সহকর্মী অনিক মিশকাত জানান, আজ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অর্ণব। পেটে ব্যথা হচ্ছে মনে করে উত্তরখানে তার বাসার পাশের একটি ফার্মেসিতে ঔষধ কিনতে গিয়ে জ্ঞান হারান তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, অর্ণব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Banglabid

মৃত্যুর খবর শুক্রবার বিপিএলে ম্যাচ চলার সময় মিরপুরের প্রেসবক্সে পৌঁছালে সহকর্মী সাংবাদিকরা শোকেস্তব্ধ হয়ে পড়েন। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দ্রুতই জানানো হয় শোক। বিপিএলে ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্সের ম্যাচ চলাকালীন জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে শোকবার্তা।

বিডিনিউজের আগে দৈনিক সমকালে ক্রীড়া প্রতিবেদক হিসেবে আড়াই বছর কাজ করেছেন অর্ণব। তরুণ এ সাংবাদিকের গ্রামের বাড়ি নেত্রকোনায়৷ পরিবারে আছেন মা ও একমাত্র বোন। চাকরি থেকে অবসর নেয়া অর্ণবের মা থাকেন নেত্রকোনায়। বোন পড়াশোনা করেন ভারতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাবুশেনের পর স্টার্ক গোলায় কাবু কিউইরা

পরবর্তী

দৈনিক সংগ্রাম সম্পাদককে পুলিশে সোপর্দ, কার্যালয়ে তালা

পরবর্তী

দৈনিক সংগ্রাম সম্পাদককে পুলিশে সোপর্দ, কার্যালয়ে তালা

নিজের ‘আইডল’কে টপকে আরেক রেকর্ডের সামনে আলিম দার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT