চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবু আশায় ডু প্লেসিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের কাছে প্রথম টেস্টে ২০৩ রানে হারলেও তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। বরং সাউথ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস বলছেন, প্রথম ইনিংসে তার দলের ব্যাটসম্যানেরা যে পারফর্ম করেছেন, সেটাই তার ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।

আগামী বৃহস্পতিবার থেকে পুনেতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে ডু প্লেসিসের উপলব্ধি, ‘সেভাবে বলতে গেলে আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম রোহিত শর্মার অনবদ্য ব্যাটিংয়ের কাছেই। বিশেষ করে, দ্বিতীয় ইনিংসে রোহিত যে ইনিংসটা খেলেছিল, সেটাই আমাদের কাজ কঠিন করে দেয়। এ ধরনের উইকেটে চতুরথ ইনিংসে প্রায় চারশো রান তাড়া করার কাজ মোটেও সহজ নয়। উইকেটের চরিত্রও অনেক পাল্টে গিয়েছিল। আমরা তার সঙ্গে মানিয়ে নিয়ে এগোতে পারিনি।’

তবে সেই হতাশা কাটিয়ে ডু’ প্লেসিস যোগ করেন, ‘প্রথম ইনিংসে আমরা যে ভাবে ব্যাটিং করেছি, তার জন্য অধিনায়ক হিসেবে আমি গর্বিত। দলে অনেক নতুন ক্রিকেটার এসেছে। তাদেরও এই সফরে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিয়ে দলকে তৈরি করে নিতে হবে। আমার বিশ্বাস, পুনেতে দল অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে।’

প্রোটিয়া অধিনায়কের আরও মন্তব্য,‘তবে দলের দুই সিনিয়র ক্রিকেটার কুইন্টন ডি কক এবং ডিন এলগার যেভাবে প্রথম ইনিংসে ব্যাটিং করেছেন, সেটা আমার কাছে বড় প্রাপ্তি। উপমহাদেশীয় উইকেটে প্রথম ইনিংসে চারশো রান তোলাটা আমার কাছে অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। মনে হচ্ছে, পুনে টেস্টে বড় রান করার ধারা বজায় রাখা যাবে।’

৩৯৫ রানের টার্গেট কি তার দলের কাছে কঠিন লক্ষ্যমাত্রা হয়ে গিয়েছিল? ডু’প্লেসিস বলেছেন, ‘আসলে কয়েকটা ভালো ইনিংসের দরকার ছিল। দুর্ভাগ্যবশত তা হয়ে ওঠেনি। তাছাড়া ফিল্ডিংয়ে আরও একটু ক্ষিপ্রতার প্রয়োজন রয়েছে বলে মনে করি। এটা নিয়ে সবার সঙ্গে কথা বলব। টেস্ট জেতার জন্য ফিল্ডিংয়ের মান বাড়ানোটাও এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডু প্লেসিসভারত-সাউথ আফ্রিকা সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT