বিনোদন

ব্যথা পেয়েও থামেননি অমিতাভ

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন কাজের প্রতি সবসময় নিবেদিতপ্রাণ। কাজের সাথে আপোষ করতে যেন তিনি একেবারেই নারাজ। আবারও সেটার প্রমাণ করলেন তিনি। তাইতো শুটিংয়ে আহত হয়েও এতটুক বিরতি নেননি কাজ থেকে। পুরোদমে শুটিং চালিয়ে যান।

ছবির শুটিং চলাকালে একটি অ্যাকশন দৃশ্য কাজ করার সময় পাঁজরে ব্যথা পান অমিতাভ। সেই ব্যথা মুহূর্তেই ছড়িয়ে পড়ে মেরুদন্ডে ও আশেপাশে। এই  অবস্থায় সেটের সবাই শুটিং বন্ধ রাখার জন্য বললেও, তাতে রাজি হননি তিনি।

চালিয়ে নিয়েছেন শুটিং। পুরোটুকু শ্রম ও মনোযোগ দিয়েছেন কাজে। সেসময় নাকি কারও কাছে একবারের জন্যও মনে হয়নি তিনি ব্যাথা পেয়েছেন কিংবা অসুস্থ বোধ করছেন। বরং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করেছেন শুটিং। সাথে সাথে প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী ছবি ‘ওয়ান জিরো টু নট আউট’ এবং টিভি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র জন্য। কোনো বাধা যেন কাজে বাধা নয়, মনোবলটাই বড় বিষয় অমিতাভ তা-ই আবারও প্রমাণ করলেন।  টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:অমিতাভ বচ্চন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…