চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তবুও একাকী ভিন্ন গ্রহে’

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৭:২০ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

পৃথিবীর মায়া ছেড়ে ভিন গ্রহে পাড়ি জমিয়েছেন রূপালী গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু। তার প্রায় প্রতিটি গানেই ছিল ভিন গ্রহে চলে যাবার আহ্বান, ছিল ভালবাসার আকুতি, প্রেমের ব্যকুলতা, উন্মাদনা, দেশপ্রেম, মায়ের প্রতি প্রবল ভালবাসা।

আইয়ূব বাচ্চু কণ্ঠের জাদু আর গিটারের মুর্ছনায় অসংখ্য জনপ্রিয় গান ভক্ত-শ্রোতাদের উপহার দিয়ে গেছেন।

মা পাগল ছেলে ছিলেন বাচ্চু, মা মারা যাওয়ার পর গানের কথায় কথায় খুঁজেছেন মাগো মা ওগো মা তোমার মতো কেউ না।

ঐ দূর আকাশের তারা রে
বলে দেনা কোনটা আমার মা
মাকি আমায় দেখতে পায় না
কতদিন দেখি না মায়ের মুখ
ঘুম পারিয়ে মা রেখে আমাকে
চলে গেলোন অজানাতে
কেউ কি জান মা কোথায় আছে
কতো দূরে আছে

অদ্ভুত জগত সংসারের অদ্ভুদ রূপ নিয়ে গানে কণ্ঠ দিয়েছিলেন বাচ্চু। অন্ধ ঘরে যাওয়ার আগে পৃথিবীতে কেন বেঁচে থাকা ?

‘অভিলাষী আমি অভিমানী তুমি
হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তরযামী কে বা আগে পরে
সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে
এই শহর গাড়ী বাড়ি কিছুই যাবে না’

বুকের সব কষ্ট দুহাতেই সরিয়ে পরপারে কষ্টগুলোকে নিয়ে প্রজাপতির মতোই উড়ে গেছেন বাচ্চু।

তারপর একদিনঃ ভরা জ্যোৎস্নায়, আমিও চলে যাবো একমাত্র নিশ্চয়তাকে সঙ্গী করে-চির নবান্নের দেশে। জেনে যাবো,-“সবকিছু বড় দেরীতে আসে, বড় দেরীতে ধরা দেয়; হারিয়ে যায় সেও হঠাৎ করেই।”

শুধু কষ্টটা থেকে যায় – আসলে কষ্টটা এভাবেই ছিল – কষ্টটা এভাবেই থাকে

নারীর প্রতি আকুতি নিজের গায়কীতে ধারণ করে কণ্ঠে প্রেমের সৌন্দয্যবোধের ঝড় তুলেছেন।

তোমার সে তাজমহলে…
স্মৃতি করে… রেখো আমায় কাছাকাছি…
হয়তো এ দেহ থাকবেনা…
ভেবো তোমার… নিঃশ্বাসে বেঁচে আছি…
আমার স্পর্শ কি তুমি অনুভব করবেনা!!!

Reneta

প্রেমিক প্রেমিকার না বলার যত ব্যথা, আকর্ষণবোধ কিংবা দায়বদ্ধতা দুটোই তার গানে স্পষ্ট হয়েছে।

তুমি কেন বোঝ না, তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,
কতরাত আমি কেঁদেছি, বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝ না, তোমাকে ছাড়া আমি অসহায়
যতবার ভেবেছি ভুলে যাবো, আরও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি, ভুলে যেতে আামি পারি না

দেশপ্রেমের জলন্ত উদাহরণ ছিলেন আইয়ূব বাচ্চু, কনসার্ট শেষে তার গিটারে বেজে উঠত বাংলাদেশের জাতীয় সংগীত। নিজ মাতৃভূমিকে নিয়ে কণ্ঠে তুলেছিলেন গানও।

তোমার মাঝেই স্বপ্নের শুরু তোমার মাঝেই শেষ
ভালো লাগার ভালোবাসার তুমি আমার বাংলাদেশ
আমার বাংলাদেশ

ঘুম ভাঙ্গা শহরে গিটারের সুরে কিশোরের সুখের ছবি এঁকেছিলেন বাচ্চু।

একদিন ঘুম ভাঙ্গা শহরে
মায়াবি সন্ধ্যায়
চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে
একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে
সুখের ছবি আঁকে
আহা কি যে সুখ

গিটারের প্রতি তাঁর ভালোবাসারই বহিঃপ্রকাশ রূপালী গিটার, গিটার তার জীবনে দিয়েছে অনেক রঙিন অনুভূতি, অভিজ্ঞতা আর ভালোবাসা।

এই রূপালী গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহু দূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখো
গোপন করে

মনে রেখো তুমি
কত রাত কত দিন
শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন
অধরে তোমার ফোটাতে হাসি
চলে গেছি শুধু
সুর থেকে কত সুরে

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT