তনু হত্যার বিচারের দাবিতে ৩০ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক ঘণ্টা
ক্লাস বর্জন এবং মানববন্ধনের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।
গতকাল রবিবার এ আহ্বানের পর আজ এক ফেসবুক স্ট্যাটাসে আবারও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার লেখেন: আমরা কি পারবো না তনুর জন্য মাত্র এক ঘণ্টা দিতে?
এই ঘণ্টা বদলে দিতে পারে বাংলাদেশ। বিচ্ছিন্নভাবে আমাদের এক বছর আন্দোলন করার চেয়েও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে একই সময়ে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানারে ১ ঘণ্টার মানববন্ধন অনেক বেশী শক্তিশালী।
শিক্ষার্থীদের প্রতি আহবান, আপনারাই পারেন এদেশকে রক্ষা করতে। কোনো ভয় নেই, আপনি উদ্যোগ নিন আপনার পাশে আমরা সকলে। ৩০ মার্চ বুধবার, দুপুর ১২টা থেকে ১টা। মাত্র ১ঘণ্টা ক্লাস বন্ধ রেখে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন। আপনার কর্মসূচি ব্যাপক প্রচারণার জন্য জানান [email protected], 01797247237, 01754706883
এই বার্তাটি নিজ দায়িত্বে ছড়িয়ে দিন দেশের আনাচে-কানাচে সবখানে। তনু হত্যার বিচার চাই, খুনি-ধর্ষকদের রক্ষা নাই।






