চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্ত সংস্থা-প্রসিকিউশনকে কাঠগড়ায় নিতে হবে: প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, আদালত
A A

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় আপিলের উপর যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে ৮ মার্চ।

যুক্তি উপস্থাপনের শেষ দিন আবারও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মীর কাসেম আলীর নামে দায়ের হওয়া মামলার তদন্তকারী সংস্থা ও মামলা পরিচালনাকারী প্রসিকিউশনের কঠোর সমালোচনা করেন। বলেন, অন্যান্য মামলার চেয়ে এ মামলার তথ্য-প্রমাণের অনেক ঘাটতি আছে, এজন্য তদন্ত সংস্থা ও প্রসিকিউশনকে কাঠগড়ায় নেয়া উচিত।

এ মামলা দায়সারাভাবে করা হয়েছে বলেও প্রধান বিচারপতি মন্তব্য করেন।

Banglabid

এ সম্পর্কে এটর্নি জেনারেল বলেন, ‘এটা আদালতের পর্যবেক্ষণ। আদালতের পর্যবেক্ষণের বিরুদ্ধে তো আমার কোনো বক্তব্য থাকতে পারে না।’

আসামীপক্ষের পাল্টা জবাবের সময় প্রধান বিচারপতি বলেছেন, ইসলামী ছাত্র সংঘের সদস্যরাই আলবদর হয়েছে, যারা ছিল একটি কিলিং স্কোয়াড। এর দায় এড়াতে পারেন না আসামী।

আসামীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের দাবি, মামলাটি মীর কাশেমের বিরুদ্ধে প্রমাণ করার জন্য আইনগতভাবে যে সাক্ষ্য-প্রমাণ থাকা দরকার তা নেই। সুতরাং এক্ষেত্রে কোনো অবস্থাতেই তার মৃত্যুদণ্ডের সাজা হতে পারে না। সর্বোচ্চ বেনিফিট অব ডাউট পেতে পারেন তিনি।

Reneta

এটর্নি জেনারেল বলেছেন, এ মামলায় যুক্তি উপস্থাপনের সময় আপিল বিভাগ যে মন্তব্য করেছেন তা রায়ে প্রতিফলিত হলে ভবিষ্যতের দিক নির্দেশনা পাওয়া যাবে।

এর আগে মঙ্গলবার মীর কাসেম আলীর মামলাসহ যুদ্ধাপরাধ অভিযোগের অন্যান্য মামলা পরিচালনার ক্ষেত্রে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্ত সংস্থার অদক্ষতা, অযোগ্যতা এবং দুর্বলতার জন্য তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল যুক্তি পেশ করার সময় আদালত এ অসন্তোষ প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধমীর কাশেম আলীযুদ্ধাপরাধের বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT