ফুটবল

তদন্তের মুখে ম্যানইউ-ব্রুনো ফার্নান্দেজ চুক্তি

ম্যানচেস্টার ইউনাইটেডের দুই ফুটবল তারকা চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের দুই ফুটবল তারকা চুক্তি স্বাক্ষর করছেন, পেছনে ‘প্রেডেটর’ ও ‘কোহলার’ ব্র্যান্ডের ব্যানার।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্পোর্টিং লিসবন থেকে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু দুই দলের চুক্তি নিয়ে সন্দেহ তুলে মামলা ঠুকে দিয়েছে ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়া। তা নিয়ে এখন তদন্ত শুরু করেছে ফিফা।

গত জানুয়ারিতে ৪৭ মিলিয়ন পাউন্ডে স্পোর্টিং লিসবন থেকে ব্রুনো ফার্নান্দেজকে কেনে ম্যানইউ। শুরু থেকেই রেড ডেভিলদের হয়ে দারুণ ছন্দে আছেন পর্তুগিজ তরুণ তারকা।

অন্যদিকে, সিরি আ’র দল সাম্পদোরিয়ার দাবি, ফার্নান্দেজের দলবদল ফি’তে কথা আছে তাদেরও। লিসবনে যাওয়ার আগে একবছর তাদের দলে খেলেছেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ। পরে লিসবনে খেলেছেন আড়াই বছর। সাম্পদোরিয়ার দাবি, লিসবন-ম্যানইউ চুক্তিতে ১০ শতাংশ রিলিজ ক্লজে ফি পাওনা আছে তাদের। সেই হিসেবে মোট ৪ মিলিয়ন পাউন্ড পাওনা। যা পরিশোধ না হওয়ায় মামলা ঠুকে দিয়েছে তারা।

ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে কিন্তু এখনই তারা কোনো বক্তব্য দেবেন না।

বিষয়:ইতালি ইংলিশ প্রিমিয়ার লিগ পর্তুগাল ব্রুনো ফার্নান্দেজ ম্যানইউ লিসবন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…