চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য পেতে রুশ আইনজীবীর কাছে গিয়েছিলেন ট্রাম্প জুনিয়র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হিলারি ক্লিনটনের অবস্থানকে ধ্বংস করে দেয়ার মতো তথ্য পাওয়ার আশায় ক্রেমলিনের সঙ্গে যুক্ত এক রুশ আইনজীবীর সঙ্গে গত বছর দেখা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

নিউ ইয়র্ক টাইমসের কাছে তিনি এ কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পত্রিকাটি।

তবে এমন তথ্য সরবরাহের প্রতিশ্রুতি দিলেও ন্যাটালিয়া ভেসেলনিটস্কায়া নামের ওই আইনজীবী শেষ পর্যন্ত হিলারি সম্পর্কে কোনো কাজের তথ্যই দিতে পারেননি বলেও জানান ট্রাম্প জুনিয়র।

Banglabid

রুশ আইনজীবীর সঙ্গে ওই বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্প শিবিরের নির্বাচনী প্রচারণা প্রধান পল জে ম্যানাফোর্টও ছিলেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়।

ট্রাম্প জুনিয়র জানান, ন্যাটালিয়া ভেসেলনিটস্কায়ার সঙ্গে বৈঠকটি হয়েছিল ২০১৬ সালের ৯ জুন নিউইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ারে। এর মাত্র দু’সপ্তাহ আগেই রিপাবলিকান দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের অবস্থান শক্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

মনে করা হচ্ছে, ট্রাম্পের একেবারে কাছের লোকদের কারও সঙ্গে একজন রুশ ব্যক্তির এটাই প্রথম নিশ্চিত গোপন বৈঠক।

Reneta

নিউইয়র্ক টাইমস প্রথম এ সাক্ষাতের ব্যাপারে রিপোর্ট প্রকাশ করে গত শনিবার। কিন্তু তখন বলা হয়, ট্রাম্প জুনিয়র এবং ভেসেলনিটস্কায়া দেখা করার বিষয়টি নিশ্চিত করলেও বলেছেন, ওই বৈঠকে মার্কিন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।

ডোনাল্ড ট্রাম্প-হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

কিন্তু রোববার পত্রিকাটি আরেকটি প্রতিবেদনে জানায়, ট্রাম্পপুত্র তার কথা পরিষ্কার করেছেন। তিনি তখনই ওই আইনজীবীর সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন, যখন তাকে বলা হয়েছে ভেসেলনিটস্কায়া এমন তথ্য দেবেন, যা ডেমোক্রেটিক দলের ওই সময়কার প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হবে।

নিউইয়র্ক টাইমস জানায়, তিনজন হোয়াইট হাউজ উপদেষ্টা বৈঠকের সঙ্গে জড়িত ছিলেন, এবং আরও দুই উপদেষ্টা এ ব্যাপারে জানতেন।

সংবাদটি প্রকাশের পর রোববার ট্রাম্প জুনিয়র এক বিবৃতিতে জানান, এক পরিচিত ব্যক্তি তাকে জানিয়েছিলেন এমন একজন ব্যক্তির কথা, যিনি প্রচারণায় কাজে আসবে এমন তথ্য দিতে পারবেন। তবে দেখা করার আগ পর্যন্ত তিনি ওই ব্যক্তির নাম-পরিচয় জানতেন না।

‘আমি জ্যারেড এবং পলকেও আমার সঙ্গে বৈঠকে থাকতে বলি, কিন্তু কী নিয়ে বৈঠক তা আগে জানাইনি,’ বিবৃতিতে বলেন জুনিয়র, ‘কুশল বিনিময়ের পর ওই মহিলা বলেন, তার কাছে রাশিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকজন ব্যক্তি সম্পর্কে তথ্য আছে, যারা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিকে অর্থায়ন এবং ক্লিনটনকে সমর্থন করছেন।’

ট্রাম্প
এখানেই গোপন বৈঠকটি হয়েছিল বলে জানান ট্রাম্প জুনিয়র

‘কিন্তু তার বক্তব্যগুলো ছিল অস্পষ্ট, দ্ব্যার্থবোধক এবং অর্থহীন। কথাগুলোকে সমর্থনকারী কোনো প্রমাণও দিতে পারেননি তিনি, দেয়ার চেষ্টাও করেননি। কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায়, তার কাছে কাজের কোনো তথ্য নেই,’ বলেন জুনিয়র।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং কংগ্রেসের একটি কমিটি অনেকটা সময় ধরেই গত ৮ নভেম্বরের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছে। এ অভিযোগের পক্ষে বিপক্ষে বহু অভিমত এবং বিতর্কেরও সৃষ্টি হয়েছে। চাকরি হারিয়েছেন নতুন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং এফবিআই ফ্রধান জেমস কোমির মতো পদাধিকারী ব্যক্তিরাও।

যেখানে চলমান নতুন তদন্তে ট্রাম্প জামাতা কাশনারও তদন্তের আওতায় চলে এসেছেন, সেখানে এর মাঝেই ট্রাম্পপুত্র এমন একটি তথ্য প্রকাশ করায় তদন্তের নতুন আরেকটি দিক খুলে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট

পরবর্তী

নতুন প্রজন্মের কাছে গণহত্যার ইতিহাস তুলে ধরতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী
ডাকটিকিট

নতুন প্রজন্মের কাছে গণহত্যার ইতিহাস তুলে ধরতে প্রধানমন্ত্রীর আহ্বান

bnp faqrul

‘দাম্ভিক’ সরকারকে আলোচনায় বসতে বললেন ফখরুল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT