চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দাম্ভিক’ সরকারকে আলোচনায় বসতে বললেন ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:২৫ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৭
অন্যান্য
A A
bnp faqrul

দাম্ভিকতা ও অহমিকা ছেড়ে সরকারকে আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান তিনি।

ফখরুল বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হলে কি আমরা নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন চাইতাম? হবে না বলেই সহায়ক সরকারের কথা বলছি।

দেশের সকল রাজনীতিক দল সহায়ক সরকারের পক্ষে দাবি করে তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, দাম্ভিকতা ত্যাগ করে আলোচনায় আসুন। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে সঙ্গে নিয়ে বসুন। আলাপ-আলোচনা করুন।

রোবাবর সংসদে আওয়ামী লীগের সাংসদদের বিচার বিভাগের সমালোচনা প্রসঙ্গে ফখরুল বলেন, আপনারা ষোড়শ সংশোধনী বাতিলের রায় মানতে পারছেন না। ’৭২ এর সংবিধান আর থাকলো না বলে ক্ষোভ প্রকাশ করছেন। অথচ চতুর্থ সংশোধনীর মাধ্যমে ’৭২ এর সংবিধান আপনারাই ধ্বংস করেছেন। একদলীয় শাসন কায়েম করে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলেন। এখন আবারও নতুন করে একই কায়দা কানুন করতে চাইছেন। কিন্তু আপনাদের সেই খায়েশ পূরণ হয়নি।

bnp faqrul

Reneta

ফখরুল এসময় আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের জন্মই হয়েছে মারামারি দিয়ে। দলের প্রতিষ্ঠাতা মওলানা ভাসানীকে তারা মেরে দল থেকে বের করে দিয়েছিল। পরে তিনি ন্যাপ প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ হলো সন্ত্রাসী দল। তারা কোন যুক্তি মানে না। দেশে, দেশের গণতন্ত্র, রাজনীতিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না। পেশী শক্তিতে বিশ্বাস করে। এমন দলের হাতে জনগণ নিরাপদ নয়। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।

এর জন্য তিনি দলীয় নেতাকর্মীদের দলের কর্মী বৃদ্ধির এই কাজকে আরো ভালোভাবে চালিয়ে নেয়ার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগঢাকা মহানগর উত্তর বিএনপিবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT