চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যচিত্রে দেশের প্রথম ব্যান্ডের অজানা কাহিনী

আসিফ রহমান খান আসিফ রহমান খান
৩:৩১ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
দেশের প্রথম ব্যান্ডের সদস্যরা, ১৯৭০ এর দশকে, সঙ্গীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭২ সালের জানুয়ারি মাসে কয়েকজন তরুণ মিলে গড়ে তোলেন রক ধাঁচের একটি ব্যান্ড। নাম ‘আন্ডারগ্রাউন্ড পিচ লাভারস’। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যান্ড ছিল এটি।

কিন্তু এই ব্যান্ডের কথা বর্তমান প্রজন্মের কাছে একেবারেই অজানা। তবে ব্যান্ডের সেই অজানা অধ্যায় ও গৌরবময় ইতিহাস নিয়ে এবার তৈরি হলো একটি তথ্যচিত্র। ১৯ মিনিটের এই তথ্যচিত্রের নাম ‘মেন ফ্রম সেভেন্টি টু’। নির্মাণ করেছেন ইমতিয়াজ আলম বেগ। যার নাম বাংলাদেশের ব্যান্ডসংগীত ফটোগ্রাফির সঙ্গে জড়িত। তথ্যচিত্রটি প্রকাশিত হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।

তথ্যচিত্রে দেশের প্রথম ব্যান্ডের পাঁচ সদস্যকে একত্রিত করে তাদের মুখে ব্যান্ডের ইতিহাস তুলে ধরা হয়েছে। একইসঙ্গে আন্ডারগ্রাউন্ড পিচ লাভারসের লাইভ কয়েকটি গানের অংশও রয়েছে এ আয়োজনে। ব্যান্ডের প্রথম অ্যালবামের গানগুলোও শোনা যাবে এখানে।

Banglabid

এক সময় ব্যান্ডটির অন্যতম সদস্য সাজ্জাদ আলী সুইডেন চলে গেলে অন্য সদস্যরাও একে একে কানাডা কিংবা অন্য দেশে পাড়ি জমান। রয়ে যান কেবল ওমর খালেদ রুমি। এরপর কেটে যায় দীর্ঘ সময়। অনেক বছর পর আবার ২০১১ সালে আন্ডারগ্রাউন্ড পিচ লাভারসের সদস্যদের একসঙ্গে পাওয়া যায় রাজধানীর গুলশান ক্লাবের একটি অনুষ্ঠানে। এরপর এসেছে এই ব্যান্ডের প্রথম অ্যালবাম। জানা গেছে, প্রতিষ্ঠার ৪৫ বছর পর ২০১৭ সালের জানুয়ারি মাসে এসেছে আন্ডারগ্রাউন্ড পিচ লাভারসের প্রথম অ্যালবাম।

১৯৭২ সালে জানুয়ারিতে প্রতিষ্ঠিত হবার পর হোটেল পূর্বাণীতে মার্চ মাসে স্বাধীন বাংলাদেশের প্রথম কনসার্টে গান করে ব্যান্ডটি। সত্তর দশকে তরুণদের মাঝে তুমুল জনপ্রিয় ছিল এই ব্যান্ড।

১৯৭৪-এর দুর্ভিক্ষের সময় বেশকিছু চ্যারিটি শো করে অর্থতহবিল সংগ্রহে অসাধারণ ভূমিকা রাখে আন্ডারগ্রাউন্ড পিচ লাভারস। ‘ধীরে বহে মেঘনা’সহ বেশ কয়েকটি ছবির আবহসংগীতের কাজও করেছেন তারা।

Reneta

‘মেন ফ্রম সেভেন্টি টু’ তথ্যচিত্র:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT