চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢালিউডের নতুন জুটি সিয়াম-পূজা

আসিফ রহমান খানআসিফ রহমান খান
১১:৪১ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের নতুন জুটি সিয়াম আহমেদ এবং পূজা চেরি। ‘পোড়ামন-২’ ছবিতে দেখা যাবে নতুন এই জুটিকে। ছবির নায়িকা হিসেবে আগেই চূড়ান্ত ছিল পূজা। আর সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসে সিয়ামকে ছবির নায়ক হিসেবে ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ। ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতার অভিষেক হতে যাচ্ছে এই ছবি দিয়ে।

চলচ্চিত্রে অভিষেক হওয়ার বিষয়ে চ্যানেল আই অনলাইনকে সিয়াম বলেন, ‘আমি ভালো একটা কাজের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। এই চলচ্চিত্রের আগেও ১৪ থেকে ১৫টি প্রস্তাব পেয়েছি। কিন্তু ব্যাটে-বলে মিলেনি। এবার সবকিছু ঠিক ভাবে হয়েছে, তাই ছবিটি করছি।’

ছবির জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ছবির প্রস্তুতির জন্য আমি অন্য কাজ থেকে নিজেকে দূরে রেখেছি আপাতত। সুজন শাহ চরিত্র ফুটিয়ে তোলার জন্য আসলে যা করা দরকার তাই করছি। আমাকে অনেক ছবি দেখতে হচ্ছে, বই পড়তে হচ্ছে, রিহার্সেল করছি কদিন ধরে, নিয়মিত ফিটনেস ধরে রাখার জন্য জিম করছি। এক কথায় ছবিতে আমি আমার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘পুরো তরুণ একটা টিম কাজ করছে এখানে। তাই বিষয়টি খুবই চ্যালেঞ্জিং। আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব। এখন বাকিটা দর্শকের ওপর নির্ভর করে। চলচ্চিত্রে এখন অনেকেই আসছে। কাজ করছে তরুণরাও। তাই আপনারা যদি এই তরুণদের পাশে থাকেন তাহলে আপনাদের অনুপ্রেরণা কাজের ধারাবাহিকতা বাড়াবে।’

এদিকে পূজা চেরি বলেন, ‘প্রতিনিয়ত ছবির চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অনুশীলন করে যাচ্ছি। আমার সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে ছবিতে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

প্রথমে এই ছবিতে নায়ক হিসেবে রোশানকে ঘোষণা করা হলেও ‘বেপরোয়া’ ছবির শুটিং নিয়ে ব্যস্ততার কারণে কাজটি করতে পারছেন না রোশান। তাই ছবির জন্য খোঁজা হচ্ছিল নতুন মুখ।

Reneta

রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন-২’ ছবি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির নির্মাণ কাজ শেষ করা হবে।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ১৪ জুন। সাইমন-মাহি অভিনীত ব্যবসা সফল এ ছবিটি মুক্তির চার বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ‘পোড়ামন ২’ নির্মাণ করতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূজা চেরিসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT