শিক্ষা

ঢাবি ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ

ঢাবি ক্যাম্পাসের ঐতিহাসিক স্থাপনা ও বিশ্ববিদ্যালয় লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা, ক্যাম্পাসের সুন্দর পরিবেশ ও বিশ্ববিদ্যালয় লোগো।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১মবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

ভর্তি কমিটির পুনঃনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চ ইউনিটের পরীক্ষা ৩১ জুলাই, ক ইউনিটের পরীক্ষা ৬ আগস্ট, খ ইউনিটের পরীক্ষা ৭ আগস্ট, গ ইউনিটের পরীক্ষা ১৩ আগস্ট ও ঘ ইউনিটের পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।

পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুলাই ২০২১ তারিখ হতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে। উল্লেখ্য, ভর্তি পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

বিষয়:২০২০-২০২১ শিক্ষাবর্ষ করোনাভাইরাস ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…