চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
ঢাবি শিক্ষক সমিতি

ঢাবি শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নীল দল। সভাপতি হিসেবে নীল দলের প্রার্থী অধ্যাপক মাকসুদ কামাল ও  সাধারণ সম্পাদক পদে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার  বিকেল ৪ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী।

সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ কার্যনির্বাহী পরিষদের ১৫ জনের মধ্যে ১৪ জন নির্বাচিত হয়েছেন নীল দল থেকে। যেখানে সাদা দল থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

সভাপতি প্রার্থী অধ্যাপক মাকসুদ কামাল পান ৯৪৯ ভোট।  তাঁর নিকটতম প্রার্থী সাদা দলের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম পান ৪৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম পান ৭২৫ ভোট। তাঁর নিকটতম প্রার্থী সাদা দলের অধ্যাপক লুৎফর রহমান পান ৬৭৯ ভোট।

এছাড়া নীল দল থেকে সহ-সভাপতি পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন মো. ইমদাদুল হক (৮১২ ভোট), যুগ্ম-সম্পাদক পদে  ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী (৭৮০ ভোট) এবং কোষাধ্যক্ষ  পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ (৮৪২ ভোট) বিজয়ী হন।

পাশাপাশি সদস্য পদে নীলদল থেকে গণিত বিভাগের অধ্যাপক  চন্দ্রনাথ পোদ্দার (৭৬৯ ভোট), সমাজবিজ্ঞান বিভাগের জিনাত হুদা (৭৬৭ ভোট), সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মাদ সামাদ (৭৬২ ভোট), লেদার অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটিটের পরিচালক অধ্যাপক মো. আফতাব আলী শেখ (৯০৫ ভোট), ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান (৮৯২ ভোট),খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া (৮২৩ ভোট), সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম (৭৭২ ভোট), অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান (৮৪৯ ভোট) ও বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে (৭১৪ ভোট) বিজয়ী হন।

যেখানে সাদা দল থেকে সদস্য পদে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান ৬৯১ ভোট পেয়ে  বিজয়ী হন।

ট্যাগ: শিক্ষক সমিতির নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগকে হারানোর মতো কোন দল নেই: জয়

পরবর্তী

বৃষ্টিহীন ম্যাচে ‘রংপুরি ঝড়ে’র মুখে কুমিল্লা

পরবর্তী

বৃষ্টিহীন ম্যাচে ‘রংপুরি ঝড়ে’র মুখে কুমিল্লা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কী ছিলো নোবেল জয়ীদের চিঠি এবং কফি আনান কমিশনের সুপারিশে?

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT