শিক্ষা

কুবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

কুবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৮ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক নির্ধারিত প্যানেল নীল দল। এতে সভাপতি হিসেবে নীল দলের প্রার্থী পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তাহের ও  সাধারণ সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে নির্বাচনের বেসরকারিভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আইনুল হক। নির্বাচনে মোট ১৭৮ জন ভোটারের মধ্যে ১৪৬ জন ভোট দিয়েছেন বলে জানান তিনি।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, যুগ্ম-সাধারণস সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৫ জনের মধ্যে সবগুলো পদেই নির্বাচিত হয়েছে নীল দল থেকে। তবে সেখানে তাদের নিকট প্রতিদ্বন্দ্বি হিসেবে নীল দলের নামে অন্য একটি প্যানেলের ভরাডুবি হয়েছে।

সভাপতি প্রার্থী সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তাহের ৮০ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রদিদ্বন্দ্বি জাহিদুল আলম পেয়েছেন ৬২ এবং সাদা দলের অধ্যাপক মাসুদা কামাল পেয়েছেন ৪ ভোট। সাধারণ সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল পেয়েছেন ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি এম আজমল আলী কাওসার পেয়েছেন ৬৭ ভোট। আর এ পদে সাদা দলের ড. মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ৫ ভোট।

পরিষদের অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মোঃ মেহেদী হাসান ও নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, কোষাধ্যক্ষ পদে মোঃ এমদাদুল হক, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ আবুল হায়াত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ সাদেকুজ্জামান, ফিরোজ আহমেদ, মোঃ মেহেদী হাসান, জিল্লুর রহমান, মাহবুবুল হক ভুঁইয়া, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, ড. মোঃ শামীমুল ইসলাম।

বিষয়:কুবি শিক্ষক সমিতির নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…