চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

গত বারের ন্যায় এবারের নির্বাচনেও কর্তৃত্ব বজায় রেখেছে আওয়ামী লীগ-সমর্থিত নীল দল। ১৫টি পদের ১৪টিতেই জয় পেয়েছে নীল দল। সভাপতি হিসেবে মাকসুদ কামাল এক হাজার ৩৬ ভোট পেয়ে টানা তিনবার এবং সাধারণ সম্পাদক হিসেবে শিবলী রুবাইয়াতুল ইসলাম ৮০৫ ভোট পেয়ে পরপর দুইবার নির্বাচিত হলেন।

বিএনপি-জামায়াত-সমর্থিত সাদা দল একটি সদস্য পদে জয়ী হয়েছে।

Banglabid

মঙ্গলবার বিকেলে ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন রসায়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী।

এর আগে বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত।

নির্বাচন কমিশনার জানান, সমিতির এক হাজার ৯৮৮ জন ভোটারের মধ্যে এক হাজার ৫৫১ জন এবার ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালট বাতিল হয়েছে। অর্থাৎ ভোট পড়েছে ৭৮ শতাংশ।

Reneta

এবারের নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দল অংশ নিলেও প্রার্থী দেয়নি বামপন্থী শিক্ষকদের সাদা দল।

সভাপতি পদে পুনর্নির্বাচিত অধ্যাপক মাকসুদ কামাল মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন। সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলাম ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সিনেট সদস্য।

এ বছর বিএনপি-জামায়াত-সমর্থিত সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক আখতার হোসেন খান। তিনি পেয়েছেন ৪৫৩ ভোট। সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি পেয়েছেন ৬৮৯ ভোট।

এছাড়া নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইমদাদুল হক সহ-সভাপতি; ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী যুগ্ম-সম্পাদক; অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

সাদা প্যানেলের প্রার্থীদের মধ্যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান সদস্য পদে জয়ী হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়নীল দলশিক্ষক সমিতির নির্বাচনসাদা দলসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

আগস্ট ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT