চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও অধ্যাপক এ এ এম মাকসুদ কামাল।

নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের ১৪টিতেই আওয়ামী লীগ সমর্থক নীল দল জয় পেয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। সমিতির এক হাজার ৯৫০ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৬৬ জন ভোটার ভোট দেন।

বিকেলে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া ফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সাদা প্যানেল থেকে জয়ী একমাত্র শিক্ষক হলেন সদস্য পদে আন্তর্জাতিক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান।

অন্য পদগুলোতে নির্বাচনে বিজয়ীরা হলেন; সহসভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ইমদাদুল হক, যুগ্ম সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আকতার, কোষাধ্যক্ষ ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সদস্য পদে কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়া, অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান;

খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া, আইন বিভাগের অধ্যাপক মো. রহমত উল্লাহ, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামাল।

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষক সমিতির নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতির শ্রেষ্ঠ সন্তান হারানোর বেদনার্ত দিন

পরবর্তী

মান্নার মুক্তি দাবী করেছেন ৫৯ বিশিষ্ট নাগরিক

পরবর্তী

মান্নার মুক্তি দাবী করেছেন ৫৯ বিশিষ্ট নাগরিক

সাকিবের রংপুরকে বিদায় করে ফাইনালে বরিশাল বুলস

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT