আদালত

ঢাবি শিক্ষক রুশদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটির বিরুদ্ধে রিট শুনানী সোমবার

ঢাবি শিক্ষক রুশদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটির বিরুদ্ধে রিট শুনানী সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদীকে সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিরুদ্ধে করা রিটের শুনানী অনুষ্ঠিত হয়েছে রোববার।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্নয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই শুনানি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

তিনি জানান, ‘ড. রুশাদের বাধ্যতামূলক ছুটির আদেশের বিরুদ্ধে করা রিটের প্রাথমিক শুনানী আজ  হয়েছে। আগামীকাল আবার শুনানী। আশা করি কাল এটর্নি জেনারেল মহোদয় শুনানীতে থাকবেন।’

জ্যোতির্ময় বড়ুয়া  আরো জানান, ‘ কোন রকম কারন দর্শান ছাড়াই বিশ্ববিদ্যালয়ের  সিন্ডিকেট অধ্যাপক রুশাদ ফরিদীকে  বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। যার বিরুদ্ধে গত বৃগস্পতিবার হাইকোর্টে একটি রিট করা হয়।  সে রিটের শুনানি আজ হয়েছে।’

বিষয়:অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় রুশাদ ফরিদী সহকারী অধ্যাপক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…