শিক্ষা

ঢাবি থেকে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

ঢাবি থেকে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্যের আল্টিমেটামের পর বিভিন্ন শিক্ষাবর্ষে জালিয়াতি ও প্রশ্নফাঁসের মাধ্যমে ভর্তি হওয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট থাকায় বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকালে এই তালিকা প্রকাশ করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন কলা অনুষদের ডিন ও খ ইউনিটের ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক ড.আবু মো.দেলোয়ার হোসেন৷

List of 63 students expelled from Dhaka University with details. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের নামের তালিকা সংশ্লিষ্ট অনুষদ এবং হলে পাঠানো হয়েছে৷

এর আগে গত ২৮ জানুয়ারি ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ওই ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশ করতে গতকাল সোমবার ডাকসুর এক সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আলটিমেটাম দেন। এর পরপরই বহিষ্কৃতদের তালিকা প্রকাশ করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়:ডিজিটাল জালিয়াতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ফাঁস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…