গত কয়েকদিন ধরে আন্দোলনকারীদের ওপর ‘হামলা’ হলেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
বুধবার বেলা সোয়া পাঁচটার দিকে টিএসসি এলাকা থেকে একটি মিছিল নিয়ে এসে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেয়।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাফি আবদুল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, গত কয়েকদিন শিক্ষার্থীদের ওপর হামলা হলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। তাছাড়া হলে হলে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করা হলেও ভিসি প্রক্টর চুপ। এর প্রতিবাদে আমরা এখানে অবস্থান নিয়েছি।







