চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি কর্তৃপক্ষের সাথে ১৩ ছাত্র সংগঠনের সভা

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৯:২১ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে শনিবার মহামারি কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় হলসমূহের আবাসন ও শিক্ষা কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদভুক্ত ক্রিয়াশীল ১৩টি ছাত্র-সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং বিভিন্ন হলের প্রভোস্ট সংযুক্ত ছিলেন।
সভায় অভিমত ব্যক্ত করা হয় যে, দেশের সার্বিক কোভিড পরিস্থিতি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে আবাসিক হল খোলা ও ক্লাস কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এতদ্বিষয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ক্যাম্পাসে ও হলে শিক্ষার্থীদের জীবনাচার বিষয়ে একটি গাইডলাইন প্রণয়নের উপর সভায় গুরুত্বারোপ করা হয়।
সভায় হলসমূহের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যাদের ছাত্রত্ব নেই তাদের হলে না থাকা এবং তথাকথিত গণরুম সংস্কৃতি থেকে বের হয়ে আসার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নেয়া উদ্যোগকে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ স্বাগত জানান এবং এ ব্যাপারে তারা হল প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এছাড়া ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখার উদ্যোগকে স্বাগত জানান, তবে তারা সকল শিক্ষার্থীর অন্তর্ভুক্তিমূলক ও সমতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি অবকাঠামো উন্নয়ন, ডাটা প্যাকেজ ও ডিভাইস প্রদানের জন্য অনুরোধ করেন। একইসঙ্গে মূল্যায়নযোগ্য পরীক্ষা কার্যক্রম অনলাইন কার্যক্রমের আওতায় না আনার জন্যও তারা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইন শিক্ষা কার্যক্রমকোভিড-১৯ছাত্র সংগঠনড. মো. আখতারুজ্জামানঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ: ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মে ১২, ২০২৬
ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT