চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির সমস্যা সমাধানে প্রাক্তন শিক্ষার্থীদের আরও অবদান রাখার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৯
বাংলাদেশ, শিক্ষা
A A
ঢাবি অ্যালামনাই

বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে প্রাক্তন শিক্ষার্থীদের আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন।

তিন দশক পর ডাকসু নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নির্বাচন সুষ্ঠু করার আহ্বান জানান সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ।

দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটু অন্যরকম। আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, ভালোলাগা ভালোবাসার সকল স্মৃতির ঝাঁপি নিয়ে সবাই যেন হাজির আজ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে।

Banglabid

উদ্বোধনী সঙ্গীতে শুরু হয় মিলনমেলার আনুষ্ঠানিক পর্ব। এরপর সমবেতভাবে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ণিল আয়োজনের শুরু।

এদেশের ইতিহাসের বাঁকে বাঁকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাই ফুটিয়ে তোলা হয় গানে, নৃত্যে, নৃত্যনাট্যে। দিনভর আনন্দযজ্ঞে মেতে থাকার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। উদ্বোধনী পর্বে আবুল মাল আবদুল মুহিত, তোফায়েল আহমেদ এবং সৈয়দ মঞ্জুর-ই ইলাহীর মতো বিশিষ্টজনেরা বলেন, বিশ্ববিদ্যালয় তাদের দিয়েছে পরিচয়, সম্মান আর শত ফুলে প্রস্ফুটিত হওয়ার প্রেরণা।

অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি জানান, প্রাক্তনরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিসহ নানা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগে সম্পৃক্ত হলেই বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ হবে।

Reneta

পুরনো বন্ধু, পুরনো স্মৃতির রোমন্থনে মিলনমেলা যেন প্রাক্তন শিক্ষার্থীদের বারেবারে নিয়ে যায় মধুর বিশ্ববিদ্যালয় জীবনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনডাকসু নির্বাচন-২০১৯ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২২ বছর পর আবার!

পরবর্তী

লম্বা স্বামী খাটো স্ত্রীতে সুখী দাম্পত্য

পরবর্তী

লম্বা স্বামী খাটো স্ত্রীতে সুখী দাম্পত্য

দোলেশ্বরের বড় জয়, প্রাইম ব্যাংককে জেতালেন আরিফুল

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT