চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির ভিসি হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. আখতারুজ্জামান

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১০:১২ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. আখতারুজ্জামান। বুধবার বেলা সাড়ে নয়টায় ভিসি অফিসে যোগদানপত্রে সই করে নতুন দায়িত্ব বুঝে নেন তিনি। এরপর নতুন ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামউজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রমুখ।

তবে পূর্বের ভিসির কাছ থেকে নতুন ভিসির দায়িত্ব বুঝে নেয়ার যে ঐতিহ্য সেটি মানা হয়নি এবার।  অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকও উপস্থিত ছিলেন না। এ বিষয়ে নতুন ভিসি বলেছেন, সময়ের সমন্বয় হয়নি বলে এবার তা সম্ভব হয়নি।

Banglabid

তিনি আরও বলেন, রাষ্ট্রের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে হয়েছে। এটি সম্পূর্ণ সাময়িক দায়িত্ব। যেকোন সময় আমার অন্য চেয়ারে যেতে হতে পারে। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সমান আচরণ নিয়ে এগিয়ে যেতে হবে। ভালো কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সমুন্নত রাখা আমার দায়িত্ব।

দায়িত্ব বুঝে নেয়ার অাগে মঙ্গলবার গণমাধ্যেমের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন, সামনে নতুন চ্যালেঞ্জ নেই, তিনি শুধু ভালো কাজগুলোকে এগিয়ে নিতে চান।

অধ্যাপক ড. আখতারুজ্জামান ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান। এছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি কলা অনুষদের ডিন, কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ  এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

গত ২৩ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় এবং সিনেট মনোনীত উপাচার্য প্যানেল আদালতে স্থগিত হওয়ায় আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. আখতারুজ্জামানঢাকা বিশ্বদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে ফ্রান্সের কোম্পানির সঙ্গে স্মার্টকার্ডের সব চুক্তি বাতিল

পরবর্তী

বৃষ্টি বাধায় তৃতীয় দিনের খেলা

পরবর্তী
বৃষ্টির কারণে মাঠে পানি জমে গেছে, খেলা বন্ধ রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি বাধায় তৃতীয় দিনের খেলা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সরকারি ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের আক্রমণ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT