শিক্ষা

এবারও কালো দিবস পালন করবে ঢাবি

এবারও কালো দিবস পালন করবে ঢাবি

প্রতি বছরের ন্যায় এবারও কালো দিবস পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ উপলক্ষে শুক্রবার অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের আয়োজন করা হয়েছে।

২০০৭ সালের ২০-২৩ আগস্ট সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার ও বর্বরোচিত নির্যাতনের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

কালো ব্যাজ ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

২০০৭ সালের ২০-২৩ আগস্ট সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়ে থাকে।

বিষয়:কালো দিবস ঢাকা বিশ্বদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…