বাংলাদেশ

ঢাবিতে বিবাহিত, অন্তঃসত্ত্বা মেয়েদের হলে থাকার বিধিনিষেধ বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের সুন্দর দৃশ্য, যা বাংলাদেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবাহিত, অন্তঃসত্ত্বা মেয়েদের হলে থাকার বিধিনিষেধ রহিত করেছে ঢাবি কর্তৃপক্ষ।

বুধবার বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্তের ফলে বিবাহিত শিক্ষার্থীদের পাশাপাশি হলে থাকার সুযোগ তৈরি হলো অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের থাকার জন্য আবাসিক হল রয়েছে পাঁচটি। এরমধ্যে শামসুন নাহার ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বিবাহিত দুই ছাত্রীর সিট নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এ নিয়ে সমালোচনার জেরে বিধিনিষেধ বাতিল করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…