চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৮:৫৪ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নির্মাণাধীন সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন থেকে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার দুই শ্রমিক নিহতের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: মাইদুল ইসলাম (২৬) ও স্বপন মিয়া (২৪)। মাইদুলের বাড়ি রংপুর এবং স্বপনের গ্রামের বাড়ি পাবনা জেলায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনটি আট তলা থেকে দশ তলা বর্ধনের কাজ চলছিলো। মাইদুল ও স্বপন বর্ধিত দশ তলায় বাইরে মাচাং বেঁধে দেয়াল আস্তরণের কাজ করছিলেন। এসময় মাচাংয়ের দঁড়ি ছিড়ে নিচে পড়ে তারা গুরুতর আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার বলেন, এ ঘটনায় হলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে হল কর্তৃপক্ষ কাজ করছে। এতে নির্মাণাধীন প্রতিষ্ঠানের যদি কোনো ত্রুটি থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Reneta

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন: হলের প্রাধ্যক্ষ বিষয়টি আমাকে অবহিত করেছেন। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে পক্ষেরই ত্রুটি থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবিশ্রমিক নিহতসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT