চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে তৃতীয় নাট্যোৎসব, তিন সন্ধ্যায় তিন নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের আয়োজনে তৃতীয় বারের মতো শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ নাট্যোৎসব। রবিবার থেকে শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। তিনদিনের এই নাট্যোৎসবে কর্মশালার পাশাপাশি দেখানো হবে তিনটি নাটক।

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ নাট্যোৎসবের তিন সন্ধ্যার প্রথম দিনেই দেখানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ন নাট্য সংসদ প্রযোজনা মনোজ মিত্র রচিত শুভ্রা গোস্বামী নির্দেশিত নাটক ‘কাক চরিত্র’। দ্বিতীয় দিনের সন্ধ্যায় মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রযোজনা সেলিম আল দীন রচিত ও আহসান হাবীব নির্দেশিত নাটক ‘কীত্তনখোলা’ এবং ৩য় সন্ধ্যায় মঞ্চস্থ হবে ভারতের আনন্দ থিয়েটারের প্রযোজনা, মধুসুদন মুখোপাধ্যায়ের রচনা ও সঞ্জীব সরকার নির্দেশনায় নাটক ‘টেলিস্কোপ’।

এই উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম পি। উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ জনাব তানভীর শাকিল জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, বাংলাদেশ ছাত্রলীগ-এর সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও নাট্য সংসদের প্রতিষ্ঠাকালীন ছাত্র উপদেষ্টা ইসমাইল হোসেন সুমন।

উৎসবটি নিয়ে নাট্য সংসদের সভাপতি মো. সানোয়ারুল হক বলেন, এই উৎসব আমাদের প্রাণের উৎসব। নাট্য চর্চা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাবো।

নাট্য সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ বলেন, নাট্য সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্তির নব পথ হিসেবে নাটককে বিস্তৃত করতে নিয়মিত নাট্য প্রযোজনা নির্মাণ ও নাট্যোৎসব আয়োজন করছে। এই উৎসব বিশ্ববিদ্যালয়ে একটি নতুন প্রাণের সঞ্চার ঘটাবে বলে আমরা বিশ্বাস করি।

উৎসবে নাট্য প্রদর্শনীর পাশাপাশি তিন দিনব্যাপী নাট্য কর্মশালা পরিচালিত হবে। কর্মশালা তত্ত্বাবধানের দায়িত্বে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান মো. শামীম হাসান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিস্কোপঢাবিনাট্যোৎসবমনোজ মিত্রসেলিম আল দীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT