ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা দেওয়া শুরু হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই টিকা দিতে পেরে দারুণ আনন্দিত শিক্ষার্থীরা।
এ কর্মসূচির উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় আনার পর ক্যাম্পাস খুলে দেওয়া হবে।
করোনার জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে। তার ঠিক একদিন আগে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় করোনা টিকা প্রদান করছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অস্থায়ী ক্যাম্পে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে ১ম ডোজের টিকা গ্রহণ। শিক্ষার্থীরা জাতীয় পরিচয়পত্র ও বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ডের মাধ্যমে এই টিকা নিতে পারবে।
করোনা টিকা প্রদানের কর্মসূচি উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শতভাগ শিক্ষার্থীদের টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেবে না প্রশাসন।
শিক্ষার্থীরা যেন সঠিকভাবে টিকা নিতে পারে সে ব্যাপারে সার্বিক সহযোগিতায় থাকবে সিভিল সার্জন।
তবে যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রে ছাত্র নির্বাচন করা নেই তাদের টিকা নিশ্চিত করার জন্য একটি তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হবে বলেও জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে








