ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। আবাসিক হল রাজনীতিমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত ভিসির বাসভবন ঘিরে বিক্ষোভ করেন। রাত আড়াইটার দিকে ভিসি নিয়াজ আহমেদ খান বিষয়টি সুরাহা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তিনটার দিকে হলে ফিরে যান।






