চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে অছাত্র, বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। না হলে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভার সিদ্ধান্তের পর এ নির্দেশ দেয়া হয়। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এ সংক্রান্ত নোটিশ প্রতিটি রুমে পৌঁছে দেওয়া হয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে, ‘আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে হলকে বহিরাগতমুক্ত করার জন্য প্রভোস্ট কমিটির স্ট্যান্ডিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মাস্টার্স শ্রেণির যেসকল ছাত্রের পরীক্ষা শেষ হয়েছে তাদের অনতিবিলম্বে হল অফিসে সীট বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো। এছাড়া অছাত্র ও বহিরাগত ব্যক্তি কারো কে অবস্থান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে। এরপর কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, সব হলের জন্য এই নির্দেশ দেয়া হয়েছে। এজন্য হলের প্রত্যেকের কাছে সহযোগিতা কামনা করছি।

‘‘ডাকসু নির্বাচন যাতে হয় এর জন্য সব কিছুই করা হবে। যদি সবাই সহযোগিতা না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমাদের কঠোর হতে হবে।’’

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহিরাগত এবং অছাত্রদের অবস্থান নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ করা হয়। হল প্রশাসনগুলো মাঝে মধ্যে অভিযান চালালেও মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করতে পারেনি।

ট্যাগ: ডাকসু নির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামী সপ্তাহে ডাকসু নির্বাচনের তফসিল?

পরবর্তী

নষ্ট উড়োজাহাজে বিমানের লোকসানে মন্ত্রী-সচিবের ক্ষোভ

পরবর্তী

নষ্ট উড়োজাহাজে বিমানের লোকসানে মন্ত্রী-সচিবের ক্ষোভ

এবার প্রশ্নফাঁসের কোনো আশঙ্কা নেই: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT