চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা মেট্রো’র চ্যাম্পিয়ন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে ঢাকা মেট্রো’র চ্যাম্পিয়ন হয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। মঙ্গলবার ফাইনালে আহমেদবাগ আদর্শ হাই-স্কুলকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় আহমেদবাগ আদর্শ হাই-স্কুল। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান আসে ইমন খানের ব্যাটে। লাবিব আহমেদের ব্যাট থেকে আসে ১১ রান। আর কেউ দুই অঙ্কের দেখা পায়নি।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষে জয়তু বড়ুয়া তুলে নেয় ৩ উইকেট। হৃদয় আর আফনানের শিকার দুটি করে উইকেট।

Banglabid

৫৮ রানের ছোট লক্ষ্য তাড়ায় নেমে আহমেদবাগ আদর্শ হাই-স্কুলের বাঁহাতি পেসার নাহিদ মিয়ার তোপের মুখে পড়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছেলেরা।

দলীয় ১০ রানে মাইনুদ্দিন হাসান ও রুবাইয়াত রিদওয়ানকে সাজঘরে পাঠায় নাহিদ। তবে টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম অনিকের ছোট ভাই আফনান ইসলামের ব্যাটে জয় পেতে সমস্যা হয়নি সাবেক জাতীয় চ্যাম্পিয়নদের।

ব্যাটে ৩৬ রানের হার না মানা ইনিংসের সঙ্গে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতেছে আফনান ইসলাম। ২২ রানে অপরাজিত ছিল শামস শাহাদাত।

Reneta

ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন ও সাত বিভাগীয় চ্যাম্পিয়নের অংশগ্রহণে কয়েকদিন পরই শুরু হবে শিরোপার চূড়ান্ত লড়াই ‘জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০১৯’। এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে সারাদেশের ৫৮২ স্কুলের প্রায় ১১ হাজার ক্ষুদে ক্রিকেটার অংশ নেয়। এরইমধ্যে শেষ হয়েছে জেলা চ্যাম্পিয়নশিপ, এখন দেশের ৭ ভেন্যুতে চলছে বিভাগীয় চ্যাম্পিয়নশিপের লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা মেট্রোলিড স্পোর্টসস্কুল ক্রিকেট-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মূল্যবান জীবন কেড়ে নেয়ার অধিকার বাস চালকের নেই’

পরবর্তী

সাইমনের প্রশ্ন, হল বন্ধ করলে সমস্যার সমাধান হবে?

পরবর্তী

সাইমনের প্রশ্ন, হল বন্ধ করলে সমস্যার সমাধান হবে?

ওয়াসিম জাফর

ছোট লক্ষ্যে জিততেই ঘাম ছুটল আবাহনীর

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT