চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারেন যারা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:২৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় সম্মেলনের আগে সকল সহযোগী, ভ্রাতৃপ্রতিম এবং সাংগঠনিক ইউনিটের সম্মেলন শেষ করতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় আগামী ৩০ নভেম্বর একই মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের এই গুরুত্বপূর্ণ ইউনিটের সম্মেলনের আগে এখন আলোচনা, কাদের হাতে যাচ্ছে মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে: মহানগর উত্তর-দক্ষিণের দুই ইউনিটের নেতারাই বাদ পড়তে পারেন এবারের সম্মেলনে। এর বদলে আসতে পারেন পরিচ্ছন্ন-ত্যাগী ও কর্মীবান্ধব নেতা।

ঢাকা মহানগরের দুই ইউনিটের অভিভাবকের দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক এবং কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান। সম্মেলন প্রসঙ্গে তারা চ্যানেল আই অনলাইনকে বলেছেন: এখন পর্যন্ত যে কয়টি সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সব কটিতেই পুরনো নেতৃত্ব বাদ পড়েছে। এটি ঢাকার দুই মহানগরের শীর্ষ নেতৃত্বের জন্য বার্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সকলের বিগতদিনের কার্যক্রমের সকল তথ্য রয়েছে। যাদের বিরুদ্ধে কমিটি বাণিজ্য, দখলদারিত্ব এবং অপরাজনীতির অভিযোগ রয়েছে তারা এবারের সম্মেলনের বাদ পড়ছেন।

তারা আরও বলেন: প্রধানমন্ত্রী এরই মধ্যে অনুষ্ঠেয় সম্মেলনগুলোতে নেতৃত্বর পরিবর্তন এনে বার্তা দিয়ে রেখেছেন। আমরা মনে করছি, নবীন ও প্রবীনদের সমন্বয়ে এবার দুই মহানগরে সুন্দর নেতৃত্ব আসছে। একই সঙ্গে ৩০ নভেম্বর সম্মেলনের দিনই দুই মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণে সভাপতির দায়িত্বে থাকা আবুল হাসনাত বাদ পড়তে পারেন বয়সজনিত কারণে। আর সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ রয়েছেন সভাপতির দৌঁড়ে। নানা সময় বিতর্কিত কর্মকাণ্ড এবং প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। শেষ পর্যন্ত তিনি কতোদূর টিকবেন সেটা সময়ের ব্যাপার।

চ্যানেল আই অনলাইনের কাছে থাকা তথ্যমতে, এরই মধ্যে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বর জন্য বেশ কয়েকজনের নাম এবং বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট জমা পড়েছে আওয়ামী লীগ সভাপতির টেবিলে। এরমধ্যে রয়েছেন: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, কাজী নজিবুল্লাহ হিরু, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ আবুল কাসেম, প্রধানমন্ত্রীর সাবেক এপিএস ড. আওলাদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হুমায়ুন কবির এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন: দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ কামাল, হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ মিরাজ হোসেন।

ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদে পুরান ঢাকার একজন স্থায়ী বাসিন্দাকে রাখার রীতি রয়েছে আওয়ামী লীগে। আদি ঢাকাইয়া বিবেচনায় বর্তমান কমিটিতে হাজী আবুল হাসনাতের সভাপতি পদ পাওয়া সহজ হয়েছিল। এবারও সভাপতি বা সাধারণ সম্পাদক পদে একজন পুরান ঢাকার স্থানীয় বাসিন্দাকে দেখার সম্ভবনা রয়েছে। সেই বিবেচনায় আলোচনায় রয়েছেন বর্তমান সহ সভাপতি হুমায়ুন কবির, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মরহুম এম এ আজিজের ছেলে ওমর বিন আজিজ (তামিম) এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মেয়র সাঈদ খোকন।

তবে ওমর বিন আজিজ (তামিম) বয়সে তরুণ ও রাজনীতিতে তুলনামুলকভাবে নতুন হওয়ায় তিনি আপাতত শীর্ষ নেতৃত্বে আসছেন না, এটা নিশ্চিত করে বলা যায়।

২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের পর ২০১৬ সালের ১০ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এ কে এম রহমত উল্লাহ ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং সাদেক খান সাধারণ সম্পাদক। একই প্রক্রিয়ায় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহে আলম মুরাদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজিটাল আইনে সাবেক ওসি মোয়াজ্জমের ৮ বছর কারাদণ্ড

পরবর্তী

মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলা চিকিৎসকের শাস্তি দাবি

পরবর্তী

মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলা চিকিৎসকের শাস্তি দাবি

বিএনপি জঙ্গিদের প্রশ্রয় দেয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসেনি: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT