চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ২০ দিন পর উঠানের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৬
- সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিখোঁজের প্রায় ২০ দিন পর এক গৃহবধূর মরদেহ বাড়ির উঠানের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ও তার এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার করিমপুর চা বাগান এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাড়ির উঠান খুঁড়ে জায়দা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৩ জুলাই নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) তদন্তের অংশ হিসেবে নিহতের স্বামী আলমগীর আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার পর গত ১৭ জুন বাড়ির উঠানে প্রায় আট ফুট গভীর গর্ত খুঁড়ে মরদেহ পুঁতে রাখার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি। পরে তার দেখানো স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা আব্দুল হান্নান জানান, ঘটনার পর আলমগীর তাদের জানিয়েছিলেন, জায়দা কাজের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। তবে কয়েকদিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় পরিবারের সন্দেহ হয়। পরে তারা থানায় অভিযোগ করেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় ১২ বছর আগে পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেছিলেন জায়দা ও আলমগীর। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ ঘটনায় আলমগীর আলী ও তার চাচাতো ভাই মোহাম্মদ জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ: গৃহবধূগ্রেপ্তারনিখোঁজমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

পরবর্তী

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

পরবর্তী

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT