রাজনীতি

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক লীগ নেতারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে, মাটিতে গাছের চারা রোপণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার’র এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার মুজিব শতবর্ষে সারাদেশে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঘোষিত তিন মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আসকোনায় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তর সভাপতি ইসহাক মিয়া, পরিচালনা করেন, নগর উত্তর সাধারণ আনিসুর রহমান নাঈম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

প্রধান অতিথি আফজালুর রহমান বাবু বলেন: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলজ ও ঔষধি এই তিন ধরনের গাছ দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির ঘোষনাকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রথম দিন থেকেই দেশব্যাপী বৃক্ষ রোপণ কার্যক্রম চালু করেছে, এই কর্মসূচি আগামী তিন মাস পর্যন্ত পালন অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন: ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ, সবাই যদি একটি করে বৃক্ষ রোপণ করে তাহলে ষোলো কোটি বৃক্ষ হবে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনারা সাধারণ জনগণকে উৎসাহিত করুন এবং তাদেরকে সম্পৃক্ত করে এই কার্যক্রম চালিয়ে যান, এর ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি খাদ্যের নিশ্চয়তা হবে।

তিনি নেতাকর্মীদের বলেন; যাতে সরকারি গাছ চুরি করে কেউ না কাটে, পরিবেশ রক্ষার্থে পাহারার দায়িত্ব পালন করবেন।

অন্যান্য অতিথিদের মধ্যে কেন্দ্রীয় নেতা গাজী মেজবাউল হক সাচ্চু ,মোবাশ্বের চৌধুরী, আবু জাফর, গোলাম রাব্বানী, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়:বৃক্ষরোপণ স্বেচ্ছাসেবক লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…