চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ব্যাংকের এমডিকে দুদকের তলব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানকে জরুরি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিরাট অংকের ঋণ কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে তাকে তলব করা হয়েছে।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান পদেও রয়েছেন।

এ বিষয়ে বুধবার দুদকের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের স্বাক্ষরে একটি নোটিশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, জালিয়াতি, বিরাট অঙ্কের কেলেঙ্কারি, ভুয়া এলসি, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য শোনার জন্য নোটিশ জারি করেছে দুদক।

Reneta

এ বিষয়ে জানতে চাইলে মাহবুবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, বিষয়টি শুনেছি। তবে কোনো চিঠি পাইনি। বৃহস্পতিবার ব্যাংকে গেলে বিষয়টি পুরোপুরি জানতে পারবো।

তিনি বলেন, জানি না কেন তলব করা হয়েছে। তবে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা ব্যাংকদুদকসৈয়দ মাহবুবুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT