চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও রবীন্দ্র-বিতর্ক’ বইয়ের মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২২
শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও রবীন্দ্র-বিতর্ক বইয়ের মোড়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
লেখক মোহাম্মদ আবু সালেহ রচিত আগামী প্রকাশনী থেকে প্রকাশিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও রবীন্দ্র-বিতর্ক’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক অসীম সরকার, উপ-সচিব ও লেখক হাবিবুর রহমান, ব্যারিস্টার এম. শফিকুল ইসলাম, উপ-সচিব ও লেখক ইফতেখার উদ্দিন শামীম, মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ, লেখক সিরাজুল ইসলাম মুনির, উন্নয়ন কর্মী শওকত আহমেদ, আবদুল কাদের, লেখক, শুভানুধ্যায়ী ও পাঠকবৃন্দ।
বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতার বহুমুখী ও বিচিত্র কারণগুলো উঠে এসেছে এবং রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে যে বিতর্ক চলমান তার নির্মোহ বিশ্লেষণ করে তথ্যসূত্র উল্লেখ করে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করেছেন লেখক।
প্রায় আড়াই বছর লেখক রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্রনাথের জীবনী ও দিনলিপি, তাঁর পত্রসাহিত্য ও বিভিন্ন সূত্র থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে রবীন্দ্রনাথ সম্পর্কে যে মিথ বা জনশ্রুতি আছে তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন বক্ষ্যমাণ গ্রন্থে। বিশিষ্টজনেরা মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে ঘিরে এ বিতর্কের অবসানে এ বইটি অবশ্যই পাঠ করা উচিত।
বইটির প্রচ্ছদ এঁকেছেন নির্ঝর নৈঃশব্দ্য। ১২৮ পৃষ্ঠার এ বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৫ টাকা। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানেে আগামী প্রকাশনীর ১০ নম্বর প্যাভিলিয়নে ও অনলাইনে অর্ডার করতে চাইলে আগ্রহীরা রকমারিতে অর্ডার করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও পাঁচ বছর খেলতে চান রোনালদো

পরবর্তী

গণটিকার কার্যক্রম চলবে সোমবার পর্যন্ত: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী
করোনাভাইরাস

গণটিকার কার্যক্রম চলবে সোমবার পর্যন্ত: স্বাস্থ্যমন্ত্রী

নতুন ইসি দেশবাসীর প্রত্যাশা পূরণ করবে: আওয়ামী লীগ

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT