ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি ফরম বিক্রি ২৪ আগস্ট থেকে শুরু হবে। ওই দিন থেকে ফরম কিনে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী খ-ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা ১০ অক্টোবর, গ-ইউনিটের পরীক্ষা ১৬ অক্টোবর, চ-ইউনিটের অঙ্কন অংশএর পরীক্ষা ১৭ অক্টোবর, ক-ইউনিটের পরীক্ষা ৩০ অক্টোবর ও ঘ-ইউনিটের পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এ বছর ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।






