ভিডিও নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগ সংঘর্ষ

ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় ব্যাপক উত্তেজনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দলীয় প্রধানদের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে পাল্টাপাল্টি অবস্থানের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে হামলা চালায় ছাত্রলীগ। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠিত হয়ে ফের বিক্ষোভ করলে সেখানেও ধাওয়াপাল্টাধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪০জন নেতাকর্মী আহত হয়েছে।

বিষয়:ছাত্রদল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…