চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

আমিনুল ইসলাম মির্জা (বাসস): রাজস্ব আয়ের লক্ষ্যে পাঁচ বছর পর আগামী মাস থেকে পুনরায় ঢাকা-দিল্লি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এতদিন এই দুই রাজধানীর মধ্যে ভারতের বেসরকারি বিমান প্রতিষ্ঠান জেট এয়ারওয়েজ ফ্লাইট পরিচালনা করত। ইতোমধ্যে জেট এয়ারওয়েজ দু’দেশের রাজধানীর মধ্যে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র এয়ারলাইন্স প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমরা ১৩ মে থেকে দিল্লির পথে বিমান ফ্লাইট চালু করতে যাচ্ছি, যা গত ২০১৪ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। এয়ারক্রাফ্ট স্বল্পতার কারণে ২০১৪ সালের সেপ্টেম্বরে দিল্লির পথে ফ্লাইট বন্ধ করে দেওয়া হলেও বাণিজ্যিক কারণে এটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, আমরা আমাদের ফ্লাইটগুলোতে বিপুল পরিমাণ যাত্রী আশা করছি, কারণ চিকিৎসাসহ বিভিন্ন পেশাগত কারণে বিপুল সংখ্যক মানুষ নিয়মিত এ পথে যাতায়াত করে থাকে।

আগামী সপ্তাহের শেষ নাগাদ বিমান দিল্লি পথে ফ্লাইট চলাচলের অনুমতি পাবে এবং সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার ১ শ’ ৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইট পরিচালনা করবে বলে জানান তিনি।

বিমানের জনসংযোগ কর্মকর্তা বাসস’কে বলেন, কিছুদিন পর আমরা এ পথে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবো। ফ্লাইট সূচি অনুযায়ী বিমান ঢাকা থেকে বিকেল ৩ টায় রওনা হয়ে দিল্লিতে ৫ টা ২০ মিনিটে পৌঁছবে। অপর দিকে দিল্লি থেকে ৬ টা ২০ মিনিটে ছেড়ে ৯ টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছবে।

বিমান কর্মকর্তারা জানান, ঢাকা-দিল্লি পথে ইকোনমিক ক্লাস ২৫ হাজার এবং বিজনেস ক্লাস ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা তুলনামূলকভাবে এ পথে একমাত্র ফ্লাইট পরিচালনাকারী ভারতীয় বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান জেট এয়ার ওয়েজের চেয়ে অনেক কম।

Reneta

এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট এবং ইন্ডিগো কোলকাতা হয়ে ঢাকা-দিল্লি ফ্লাইট পরিচালনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-দিল্লি ফ্লাইটবিমান বাংলাদেশ এয়ারলাইনস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

জুলাই ১৪, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৪, ২০২৬

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: রূপনগর থানা বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম।

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম

জুলাই ১৪, ২০২৬

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT