রাজনীতি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে।

প্রতীক বরাদ্দ নিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস আসেননি। তার পক্ষে ব্যারিস্টার আলী আসিফ খান নৌকা প্রতীক নেন। বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ ও জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন লাঙ্গল প্রতীক বরাদ্দ পান।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণে নির্বাচনী লড়াই করবেন ৭ জন মেয়র প্রার্থী।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। আসন্ন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হচ্ছে শুক্রবার।

বিষয়:আওয়ামী লীগ ধানের শীষ প্রতীক বরাদ্দ মেয়র প্রার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…