জনপদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ট্রাক ও গাড়ির দীর্ঘ সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে ট্রাক, বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে চন্দ্রা পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট রয়েছে। ঢাকামুখী গাড়ির চাপ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

ট্রাফিক পুলিশের মির্জাপুর অঞ্চলের পরিদর্শক শাহাদৎ হোসেন সেলিম জানান, মধ্যরাত থেকে ঢাকামুখী গাড়ীর চাপ বাড়তে থাকে। মহাসড়কের পাকুল্লা এলাকায় একটি সেতুর এ্যাপ্রোচ অংশ ক্ষতিগ্রস্থ হওয়ায় তা মেরামত করতে কিছুটা সময় লাগে।

‘এ সময় মহাসড়কে যানজট দেখা দেয়। এখন মির্জাপুর থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।’

দুপুর নাগাদ যান চলাচল স্বাভাবিক হতে পারে বলেও তিনি জানান।

বিষয়:ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…