জনপদ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, যানজট সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ ও যানজট, বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এতে করে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ও সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জের নলকা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত দুই লেনে যানবাহন চলাচল, সেতুর পশ্চিম পাড়ে চার লেনের কাজ চলমান থাকা, লেন বাদ দিয়ে এলোমেলো গাড়ি চলাচলের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার সন্ধ্যা থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। রোববার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সেতু দিয়ে ১৩ হাজার যানবাহন পারাপার হয়েছে। স্বাভাবিকভাবে যানবাহন পারাপারের কথা ১০ হাজার।

গাড়ির চাপ বেশি থাকায় সেতুর উভয় পাড়ে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এছাড়াও লেন বাদ দিয়ে এলোমেলো গাড়ি চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

বিষয়:টাঙ্গাইল ঢাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…