ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাপ বাড়লেও গতি স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও গতি স্বাভাবিক, বাস ও ট্রাক চলাচল অব্যাহত।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ আছে তবে গাড়ি চলছে স্বাভাবিক গতিতে।
শনিবার সকাল থেকেই এই মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়।
ঈদ শেষে মানুষ ঢাকাসহ বিভিন্ন কর্মস্থানে ফিরছে। এখন পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মহাসড়কে ঢাকার দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে গাড়িগুলো অনেকাংশে ফাঁকা রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কে যানজট নিরসনে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮১০ সদস্য মোতায়েন করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






