বিনোদন

ঢাকা ছাড়লেন সানি লিওন

সানি লিওন ঢাকায় উপস্থিত, সুন্দর পোশাক পরিহিত, ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সানি লিওন ঢাকায় এসে বিভিন্ন পোশাক পরিহিত ছবি, যা তার উপস্থিতি ও স্টাইলের পরিচয় দেয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী সানি লিওন ঢাকা ছেড়েছেন। শনিবার (১২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটের ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে একটি ছবি পোস্ট দিয়ে সানি জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে এসেছেন।

রাতে সংগীত শিল্পী তাপসের পারিবারিক একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে সকালের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন সানি।

খোঁজ নিয়ে জানা যায়, তাপসের মেয়ের বিয়ের আয়োজনে অনুষ্ঠানের বিশেষ চমক দেখাতে ঢাকায় এসেছিলেন সানি লিওন।।

রাতে ওই আনুষ্ঠানিকতা শেষে রোববার (১৩ মার্চ) সকাল ৯ টায় ঢাকা ছেড়ে উড়াল দিয়েছেন সানি লিওন।

একটি বিশেষ বিমানে ভারত গিয়েছেন তিনি। এসময় তার সঙ্গে স্বামী ড্যানিয়েলসহ আরও চারজন সহকর্মী ছিলেন।

সানী লিওনসহ অন্যান্যরা ঢাকার একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সানি লিওন ছাড়াও সংগীত শিল্পী তাপসের এই আমন্ত্রণে আরও এসেছিলেন ভারতের সংগীতশিল্পী কৈলাশ খের, নার্গিস ফাখরি, নুসরাত জাহান, যশ মিমি চক্রবর্তী। বিয়ের অনুষ্ঠানে নাচে অংশ নেন সানি লিওন ও নার্গিস ফাখরি। পাশাপাশি বাংলাদেশের শোবিজের একাধিক জনপ্রিয় সংগীত শিল্পী ও অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন।

সানি লিওনের প্রথমবারের মতো ঢাকায় আসার খবরে হইচই পড়ে যায় চারদিকে। বাঁধে নানা বিতর্ক। এমনকি ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়।

মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। শাপলা মিডিয়ার একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই ‘ওয়ার্ক পারমিট’ দেওয়া হয়।

তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির ‘ওয়ার্ক পারমিট’ বাতিল করা হয় জানান তথ্য মন্ত্রী হাসান মাহমুদ। মন্ত্রণালয় যাচাই-বাছাই করে দেখে সানির আমেরিকান পাসপোর্ট দেখিয়ে আরেকজনের নাম দেওয়া হয়।

সবশেষে জানা যায়, সানি লিওন টুরিস্ট ভিসা ঢাকায় এসেছিলেন। কোনো ধরণের শুটিংয়ে অংশ নিতে আসেননি।

বিষয়:কৌশিক হোসেন তাপস সানি লিওন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…