চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা চলচ্চিত্র উৎসবে লড়বে মিঠুর ‘কমলা রকেট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

জানুয়ারির ১০ তারিখ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিতত্র উৎসব-২০১৯। আর এই উৎসবে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে লড়বে (প্রতিযোগিতা বিভাগ) নূর ইমরান মিঠুর প্রশংসিত চলচ্চিত্র ‘কমলা রকেট’।

‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। যেখানে দেখানো হবে বিশ্বের নামি দামি নির্মাতার অনেক চলচ্চিত্র। এরইমধ্যে বিভিন্ন বিভাগের সিনেমার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

চলচ্চিত্রের ১৭তম আসরে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে স্থান করে নিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলতি বছরের আলোচিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। উৎসব কর্তৃপক্ষ ছাড়াও চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা নূর ইমরান মিঠু।

Banglabid

‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে ‘কমলা রকেট’ ছাড়াও প্রতিযোগিতায় লড়ছে ভারত, ইরান,ইরাক, কাতার, কাজাখস্তান, কোরিয়া, তুরস্ক ও উজবেকিস্থানের ১৯টি চলচ্চিত্র।

এদিকে গেল মাসেই ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শীত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের এবছরের আলোচিত ছবি ‘কমলা রকেট’। চলতি মাস ও আগামী ফেব্রুয়ারিতে এই ছবিটি প্রদর্শীত হবে ভারত ও নেপালের আরো তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

ছবিটির ফেস্টিভাল যাত্রা নিয়ে মিঠু বলেন, ‘কমলা রকেট’-নিয়ে প্রথম গেলাম শ্রীলঙ্কায়, সেখানে পুরস্কার পাওয়ার পাশাপাশি ছবিটির যে প্রশংসা আমি পেয়েছি তা পুরস্কার প্রাপ্তির তুলনায় বেশি কিছু নয়। এরপর গেল মাসে গোয়া ফিল্ম বাজারেও আমার ছবিটির সবাই বেশ প্রশংসা করেন। আসলে ফেস্টিভালে পুরস্কার প্রাপ্তির চেয়ে ছবিটির প্রশংসা পাওয়াই আমার জন্য বিরাট প্রাপ্তির বিষয়। আগামীতে যে ফিল্ম ফেস্টিভালগুলোতে ছবিটি যাচ্ছে, আশা করছি সেগুলোতেও ছবিটি প্রশংসা কুড়াবে।

Reneta

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা রকেটনূর ইমরান মিঠুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT