চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
নতুন সিনেমার পোস্টারগুলো টিভি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, নতুন এই চলচ্চিত্রগুলো ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন: এদিন প্রচার হবে নির্মলেন্দু গুণ এর কবিতা অবলম্বনে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। ছবিটি পরিচালনা করেছেন মাসুদ পথিক। এ ছবিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শিমলা, জুয়েল জহুর প্রমুখ।

ঈদের ২য় দিন: এদিন থাকছে বাংলা সিনেমা ‘সাইকো’। পরিচালনায় অনন্য মামুন। অভিনয়ে রোশান, পূজা চেরী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঈদের ৩য় দিন: এদিন থাকছে বহুল আলোচিত ছবি ‘পাতাল ঘর’। ‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠু পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুল হক, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে দেখানো হবে আশুতোষ সুজনের ‘দেশান্তর’। অভিনয়ে ইয়াশ রোহান, আহমেদ রুবেল, মামুনুর রশীদ প্রমুখ।

ঈদের ৫ম দিন: এদিন থাকছে গেল বছর ঈদে মুক্তি পাওয়া ‘শত্রু’। পরিচালনায় সুমন ধর। অভিনয়ে বাপ্পী চৌধুরী, জাহারা মিতু প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: বাংলা সিনেমা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ‘অসম্ভব’। পরিচালনায় অরুণা বিশ্বাস। অভিনয়ে সোহানা সাবা, শাহেদ শরীফ খান, স্বাগতা, শতাব্দি ওয়াদুদ, আবুল হায়াত, গাজী আব্দুর নুর প্রমুখ।

Reneta

ঈদের ৭ম দিন: ‘ঘুড্ডি’ খ্যাত প্রয়াত কিংবদন্তী নির্মাতা সালাহউদ্দীন জাকী পরিচালিত বাংলা সিনেমা ‘অপরাজেয়’। সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন দীপা খন্দকার ও আফজাল হোসেন। এছাড়াও থাকছেন তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত, হাসনাত রিপন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅপরাজেয়অরুণা বিশ্বাসঅসম্ভবআফসানা মিতিআফসানা মিমিঈদ ২০২৪জাহারা মিতুদেশান্তরনায়কনূর ইমরান মিঠুপাতাল ঘরবাপ্পী চৌধুরীলিড বিনোদনশত্রুসাইকোসুমন ধর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT