চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা কলেজে অভিযানে অস্ত্র উদ্ধার, ২০ ছাত্র পুলিশ হেফাজতে

রাজীব দাস রাজীব দাস
৬:৪৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ঢাকা কলেজ ছাত্রাবাসে অভিযান চালিয়ে চাপাতি, রামদাসহ বেশ কিছু দেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন ২০ ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। তবে শিক্ষকদের দাবি তল্লাশির ব্যাপারে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি।

রাত আনুমানিক একটার দিকে ঢাকা কলেজের সাতটি ছাত্রাবাসে তল্লাশি অভিযান চালায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের যুগ্ম কমিশনারের নেতৃত্বে তল্লাশিতে অংশ নেয় নিউমার্কেট, রমনা এবং ধানমন্ডি থানার পুলিশ।

তল্লাশি চালিয়ে হলের বিভিন্ন কক্ষ থেকে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়। তল্লাশির সময় উপস্থিত ছিলেন হলগুলোর দায়িত্বে থাকা শিক্ষকরা।

ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের সহকারী হোস্টেল সুপার ওবায়দুল করিম বলেন, অভিযান যে আজকে হবে এ বিষয়ে কিছুই জানিনা। এখানে স্পটে আমরা ইনফর্ম হয়েছি যে উনারা এসেছেন। আমরা বিশ্বাস করি এটা কোন ইনটেনশনালি করা হয়নি। যাদের নেয়া হইছে তাদেরও ইনটনশনালি নেয়া হয়নি।

বৃহস্পতিবার ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এ অভিযান কিনা জানতে চাইলে পুলিশ জানায় ওই ঘটনার সঙ্গে এ অভিযানের কোন সম্পর্ক নেই। এটি তাদের রুটিন ওয়ার্ক।

ডিএমপি’র রমনা জোনের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, এই সার্চিংটা একটা রুটিন ওয়ার্কের মতোই। এটা কোন পার্টিকুলার সাবজেক্টের উপর করছি না। ছাত্র নাম ধরে কোন অপরাধী এখানে অবস্থান করেন কিনা এসব বিষয় নিয়েই আমরা রেইড করেছি। এখানে কিছু চাপাতি, রড, রামদা টাইপের কিছু অস্ত্র আমরা কোন কোন রুম থেকে পেয়েছি। যাদের রুম থেকে পেয়েছি এমন ২০ জনকে আপাতত আমরা নিচ্ছি।

Reneta

২০ ছাত্রের ব্যাপারে অধিকতর খোঁজখবর নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগঢাকা কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT